চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল, গোপালগঞ্জ ও বরিশালের গৌরনদীতে গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার দোহারদিয়া এলাকায় গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় জালাল হাওলাদার (৩৫) নিহত হন।নড়াইল: নড়াইল-মাগুরা সড়কের ঘোষগাতী গ্রাম এলাকায় সোমবার ট্রাক উল্টে আক্তার মোল্লা (২৬) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরতলির গোবরা গ্রামে সোমবার বাসচাপায় লিটন শেখ (৩৫) নামের এক নছিমনচালক নিহত হন। গৌরনদী (বরিশাল): বেজহার এলাকায় সোমবার নছিমনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী বরিশালের রুপাতলী এলাকার সেন্টু খান (২২) ও সোহেল রানা (২০) নিহত হন।