চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর ও আদমদীঘি, বাগেরহাটের মোল্লাহাট, চট্টগ্রামের মিরসরাই ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গতকাল রবি ও গত শনিবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর (বগুড়া) : ঢাকা- বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলায় গতকাল রোববার সকাল ৭ টার দিকে পাওয়ার টিলার থেকে চাল নামানোর সময় ট্রাকের ধাক্কায় লুত্ফর রহমান(৪২) ও গোলজার হোসেন (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লুত্ফর রহমানের বাড়ি শেরপুর উপজেলার ধর্মকাম গ্রামে ও গোলজার হোসেনের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডোমরাই গ্রামে। বাগেরহাট: খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাটের ঘাটভিলায় রোববার দুপুরে বাসের চাপায় মেঘলা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় মেঘলাকে নিয়ে তার খালা শাবানা (২২) রাস্তা পার হচ্ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাবানা।মিরসরাই (চট্টগ্রাম) : গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মস্তাননগর বাইপাস এলাকার সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক ও প্রিন্স সৌদিয়া সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চারজন যাত্রী নিহত হন। নিহতরা হলেন চাঁদপুরের মতলব উপজেলার মান্দারটুলি ইউনিয়নের নগরকান্দি এলাকার নাসির উদ্দিনের স্ত্রী রহিমা বেগম (২৭), তার মেয়ে জান্নাতী (৩), কুমিল্লার দ্বেবীদার উপজেলার এলাহাবাদ এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে ফাতেমা খাতুন (১৮)। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): নলকা-বনপাড়া মহাসড়কে উল্লাপাড়ার সাতটিকরিতে শনিবার বিকেলে একটি কোচ কমেনা বেগম (৩০) নামের এক গৃহবধূকে চাপা দেয়। গুরতর আহত কমেনাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কমেনা সাতটিকরি গ্রামের কছের আলীর স্ত্রী। আদমদীঘি (বগুড়া) : শনিবার দুপুরে সান্তাহার-বগুড়া আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার সাঁকোয়ার মোড়ে বাসের ধাক্কায় পথচারী মোকছেদ আলী(৩৮) ঘটনাস্থলেই নিহত হন। তিনি আক্কেলপুর উপজেলার মহনপুর গ্রামের মৃত পচন আলীর ছেলে।