চার জেলে অপহৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। গত শুক্রবার রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের দারগাং নদী থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পার্শেমারী গ্রামের আলম গাজী, মিরগাং গ্রামের ইয়াসিন আলী গাজী, যতীন্দ্রনগর গ্রামের মজিদ আলী গাজী ও টেংরাখালি গ্রামের নূর ইসলাম কয়াল। সুন্দরবন থেকে ফিরে আসা জেলে শাহাজাহান গাজী বলেন, পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তা পরিবারকে জানানোর জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।