চার জেলের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে কুশিয়ারা নদীতে অবৈধভাবে পোনামাছ নিধনের দায়ে মুছা মিয়া, মুশাহিদ আলী, শাহেদ আলী ও লুৎ ফুর রহমান নামের চার জেলের প্রত্যেককে এক সপ্তাহ করে বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাজমুল হাসান গতকাল শনিবার এ রায় দেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গত শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে চারটি নৌকাসহ ওই জেলেদের গ্রেপ্তার করেন।