চার জেলেসহ নৌকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সীমান্ত রক্ষী নাসাকা বাহিনীর সদস্যরা গতকাল বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদ থেকে চার বাংলাদেশি জেলেসহ একটি মাছ ধরার নৌকা লুট করে নিয়ে গেছে। বিডিআর ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল ছয়টার দিকে একটি নৌকা নিয়ে চার জেলে নাফ নদে মাছ ধরতে যায়। সকাল সাতটায় নাসাকা বাহিনীর সদস্যরা অন্য একটি ট্রলার নিয়ে এসে চার জেলেসহ নৌকাটি মিয়ানমারের মংডুতে নিয়ে যায়। জেলেরা হলেন নৌকার মালিক ও টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী গ্রামের নূর হোসেন, নাইট্যংপাড়ার আনোয়ার হোসেন, আলী জোহার ও নুরু মিয়া। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নাসাকার কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে।