চার টন ইলিশ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ইলিশ মাছ মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার রূপালী আইস অ্যান্ড কোল্ড স্টোরে অভিযান চালিয়ে চার টন মাছ জব্দ এবং দুজন ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। প্রজনন মৌসুমে মাছ মজুত রাখার অপরাধে এদের এ শাস্তি দেওয়া হয়।

ব্যবসায়ীরা হলেন মো. ইছমাইল ও মো. হাছান। মঙ্গলবার রাত নয়টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা মৎস্য দপ্তর। এর নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ।