চার ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাটইদুপা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে কাশিয়ানী থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বাড়ি ফরিদপুর সদরের কাশিমাবাদ গ্রামে। তাঁরা হলেন মামুন (২৫), আবুল (২৭), সালাউদ্দিন (২৭) ও রেজাউল (৩২)। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি