চার ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাপাসিয়ার কোটবাজালিয়া গ্রামের আবুল হোসেন (৩৫), উত্তরখামের গ্রামের জাহিদুল (২৭), ভাকোয়াদী গ্রামের আসাদ (২৫) ও আড়ালিয়া গ্রামের নূর মোহাম্মদ (২৫)। কাপাসিয়া থানার ওসি জামালউদ্দিন মীর জানান, ডাকাতসর্দার নূরের বিরুদ্ধে কাপাসিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি ও হত্যাসহ চার থেকে পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া অন্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।