চার ডাকাতের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চার ডাকাতকে ১০ বছর করে কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিরা হলো আবুল কাশেম, সরোয়ার খান, চঞ্চল মিয়া ও জয়নাল আবেদীন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত জেলা পিপি নাছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ১২ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড কদমরসুল সালেহ কার্পেট কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রের ভয় দেখিয়ে আবুল কাশেম নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা লুট করে ডাকাত দল। এ ঘটনায় থানায় মামলা করা হয়। পরের বছরের ১০ এপ্রিল পুলিশ চার ডাকাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।