চার তরুণকে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলব্যাগে অস্ত্র ভরে ছাত্র সেজে ট্রেনে ডাকাতির চেষ্টার সময় গ্রেপ্তার হওয়া চার তরুণকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভৈরব রেলওয়ে পুলিশ ওই চার তরুণকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করে। আদালত আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদন শুনািনর দিন নির্ধারণ করেছেন।
ছাত্র সেজে সাত বন্ধু আন্তনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে ডাকাতি করবে-এমন তথ্য পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ গত মঙ্গলবার সকালে অিভযানে নামে৷ ট্রেনটি ভৈরব স্টেশনে যাত্রাবিরতি করলে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন: নড়াইলের লোহাগড়ার আসতাইল গ্রামের মিজান শেখ (২০), নেত্রকোনার দুর্গাপপুরের কুলনজা গ্রামের আশিক মিয়া (২০), কিশোরগঞ্জের কুলিয়ারচেরর ছোড়ারবন গ্রামের মো. শাহিন (১৮) ও ভৈরবের মানিকদী নয়াহাটি গ্রামের মো. ইমরান (২০)। তাদের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে সাতটি ধারালো ছুরি, একটি দা ও নাইলনের রশি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার করা ব্যক্তিরা ট্রেনে অপরাধ সংঘটিত করতে প্রস্তুতির কথা স্বীকার করেছেন। ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদুল বলেন, রিমান্ডে এনে চার তরুণকে জিজ্ঞাসাবাদ করা গেলে রেলপথের অপরাধীদের সম্পর্কে ভালো ধারণা পেতে পারি।’