চার দফা দাবিতে উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা চার দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন। গতকাল রোববার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি পেশ করে। স্মারকলিপি পেশকালে নেতারা উপাচার্যের সঙ্গে চার দফা দাবি নিয়ে আলোচনা করেন। দাবিগুলো হলো চারদলীয় জোট সরকারের সময়ের নিয়োগসংক্রান্ত রিভিউ কমিটির ফলাফল অবিলম্বে প্রকাশ করে কার্যকর ব্যবস্থা নেওয়া, ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ও ছাত্রছাত্রীদের ওপর শিক্ষকদের অযাচিত হয়রানি বন্ধ করা এবং ছাত্রশিবিরের সভাপতিকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মো. বায়েজিদ হক বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সমর্থন না পাওয়ায় ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রশাসনের কাছে উদ্ভট দাবিদাওয়া পেশ করেছে।