চার দফা দাবিতে বৈষম্যবিরোধী মঞ্চের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী মঞ্চ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। চার দফা দাবির মধ্যে রয়েছে সব সরকারি নিয়োগ পরীক্ষায় কোটা প্রথা সংস্কার, পিএসসির অধীনে নিয়োগ পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে আয়োজন করা, সরকারি চাকরির বয়সমীমা ৩২ বছরে উন্নীত করা এবং নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী মঞ্চের আহ্বায়ক মো. জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক মিরাজ মিরাজি, রাজীব দাশ প্রমুখ। এতে বক্তারা বলেন, কোটাপদ্ধতির কারণে অনেকেই চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তাঁরা অবিলম্বে কোটা প্রথার সংস্কারসহ চার দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।