চার দফা দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলসহ চার দফা দাবিতে গতকাল রোববার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা। সংগঠনের নেতা-কর্মীরা ইউএনও এহতেশাম রেজার হাতে স্মারকলিপিটি তুলে দেন।
সংগঠনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম, সদস্যসচিব জয় প্রকাশ নারায়ণ, নেতা এম এ কাইয়ুম, হামিদুল হক, সঞ্জীব কুমার, শফিকুল ইসলাম শিকদার, মোশারফ হোসেন, কমল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।