চার দফা শেষে আ.লীগ ১৬৮, বিএনপি ১৪৪
চতুর্থ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বড় ব্যবধানে এগিয়ে গেলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা।
গতকাল রোববার ৯১টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করা হয়। তিনটির ফল রাত দেড়টা পর্যন্ত পাওয়া যায়নি। বাকি ৮৫টি মধ্যে ৫১টিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ।
একই পদে বিএনপি-সমর্থিত ২১ জন, জামায়াতে ইসলামী-সমর্থিত পাঁচজন, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত একজন, জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) সমর্থিত একজন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) সমর্থিত একজন ও একজন নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
চার দফা নির্বাচন শেষে ৩৭৭ উপজেলার মধ্যে আওয়ামী লীগ ১৬৮টি, বিএনপি ১৪৪টি এবং জামায়াত, জাতীয় পার্টি, বিদ্রোহী ও অন্যান্য প্রার্থীরা ৬৫টিতে জয় পেয়েছে।
গতকাল দেশের ৪৩টি জেলার ৯১টি উপজেলায় নির্বাচন হয়। মুন্সিগঞ্জের গজারিয়া, পটুয়াখালীর দুমকি ও কক্সবাজারের কুতুবদিয়ায় কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত থাকায় পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হয়নি। রাত দেড়টা পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর, বাগেরহাটের চিতলমারী ও নড়াইল সদর উপজেলার নির্বাচনের ফলাফল পাওয়া যায়নি।
চতুর্থ দফার নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন:
ঠাকুরগাঁও: পীরগঞ্জে বিএনপির জিয়াউল ইসলাম।
দিনাজপুর: বোচাগঞ্জে আওয়ামী লীগের ফরহাদ হাসান চৌধুরী ও ফুলবাড়ীতে বিএনপির খুরশিদ আলম।
জয়পুরহাট: পাঁচবিবিতে জামায়াতের মোস্তাফিজুর রহমান।
বগুড়া: গাবতলীতে বিএনপির মোরশেদ মিল্টন।
রাজশাহী: তানোরে বিএনপির ইমরান আলী মোল্লা, পুঠিয়ায় বিএনপির বিদ্রোহী আনোয়ারুল ইসলাম ও বাগমারায় আওয়ামী লীগের জাকিরুল ইসলাম।
নাটোর: বড়াইগ্রামে বিএনপির একরামুল আলম।
সিরাজগঞ্জ: চৌহালীতে বিএনপির মো. আবদুল্লাহ আল মামুন।
পাবনা: ঈশ্বরদীতে আওয়ামী লীগের মোখলেসুর রহমান ও ফরিদপুরে একই দলের খলিলুর রহমান সরকার।
কুষ্টিয়া: দৌলতপুরে আওয়ামী লীগের ফিরোজ আল মামুন।
চুয়াডাঙ্গা: জীবননগরে আওয়ামী লীগের আবু মোহাম্মদ আবদুল লতিফ।
ঝিনাইদহ: হরিণাকুণ্ডুতে বিএনপির এম এ মজিদ।
যশোর: সদরে আওয়ামী লীগের শাহীন চাকলাদার ও কেশবপুরে একই দলের এইচ এম আমির হোসেন।
বাগেরহাট: মোল্লাহাটে আওয়ামী লীগের মো. শাহীনূল আলম।
খুলনা: ফুলতলায় শেখ আকরাম হোসেন, তেরখাদায় সরফুদ্দিন বিশ্বাস, রূপসায় এস এম কামাল উদ্দিন, বটিয়াঘাটায় আশরাফুল আলম খান ও দাকোপে শেখ আবুল হোসেন। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
সাতক্ষীরা: কলারোয়ায় আওয়ামী লীগের ফিরোজ আহমেদ।
বরগুনা: বেতাগীতে বিএনপির শাহজাহান কবীর।
পটুয়াখালী: সদরে তারিকুজ্জামান, বাউফলে মজিবর রহমান ও গলাচিপায় মো. সামসুজ্জামান। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। মির্জাগঞ্জে একই দলের ‘বিদ্রোহী’ আবু বকর মো. সিদ্দিক।
ভোলা: তজুমদ্দিনে অহিদ উল্যাহ, মনপুরায় সেলিনা আক্তার চৌধুরী ও দৌলতখানে মনজুর আলম খান। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
বরিশাল: আগৈলঝাড়ায় গোলাম মর্তুজা খান, উজিরপুরে মো. হাফিজুর রহমান ও বানারীপাড়ায় গোলাম ফারুক। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
ঝালকাঠি: সদরে মো. সুলতান হোসেন খান, কাঠালিয়ায় ফারুক শিকদার, রাজাপুরে মনিরুজ্জামান ও নলছিটিতে মো. ইউনুস লস্কর। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
পিরোজপুর: সদরে আওয়ামী লীগের মজিবর রহমান ও মঠবাড়িয়ায় একই দলের মো. আশরাফুর রহমান, জিয়ানগরে জামায়াতের মাসুদ বিন সাঈদী ও ভান্ডারিয়ায় জাতীয় পার্টির (জেপি-মঞ্জু) আতিকুল ইসলাম।
টাঙ্গাইল: কালিহাতীতে মো. মোজহারুল ইসলাম তালুকদার, ভূঞাপুরে আবদুল হালিম ও মধুপুরে সরোয়ার আলম খান। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। নাগরপুরে বিএনপির আবদুছ ছামাদ।
শেরপুর: নালিতাবাড়ীতে বিএনপির এ কে এম মোখলেছুর রহমান।
ময়মনসিংহ: হালুয়াঘাটে আওয়ামী লীগের ফারুক আহমেদ খান।
নেত্রকোনা: মদনে বিএনপির এম এ হারেছ।
কিশোরগঞ্জ: ইটনায় আওয়ামী লীগের মো. কামরুল ইসলাম চৌধুরী, কটিয়াদীতে একই দলের আবদুল ওয়াহাব আইন উদ্দিন ও মিঠামইনে আবদুস শহীদ ভূঁইয়া, ভৈরবে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী গিয়াস উদ্দিন ও তাড়াইলে জাতীয় পার্টির (এরশাদ) কামাল উদ্দিন ভূঁইয়া।
ঢাকা: ধামরাইয়ে বিএনপির তমিজ উদ্দিন।
সুনামগঞ্জ: শাল্লায় বিএনপির গণেন্দ্র চন্দ্র সরকার ও ধরমপাশায় বিএনপির আবদুল মোতালেব খান।
সিলেট: সদরে আওয়ামী লীগের আশফাক আহমদ ও কানাইঘাটে বিএনপির আশিক চৌধুরী।
মৌলভীবাজার: সদরে বিএনপির মিজানুর রহমান, কমলগঞ্জে আওয়ামী লীগের রফিকুর রহমান ও শ্রীমঙ্গলে একই দলের রণধীর কুমার দেব।
হবিগঞ্জ: লাখাইতে আওয়ামী লীগের মুশফিউল আলম ও নবীগঞ্জে একই দলের মো. আলমগীর চৌধুরী, আজমিরীগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আতর আলী মিয়া ও সদরে নির্দলীয় সৈয়দ আহমদুল হক।
ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় বিএনপির মুসলিম উদ্দিন ও নাসিরনগরে আওয়ামী লীগের এ টি এম মনিরুজ্জামান সরকার।
কুমিল্লা: মেঘনায় আওয়ামী লীগের আবদুস সালাম ও বরুড়ায় বিএনপির আবদুল খালেক চৌধুরী।
চাঁদপুর: শাহরাস্তিতে বিএনপির মো. দেলোয়ার হোসেন মিয়াজী।
ফেনী: সোনাগাজীতে আওয়ামী লীগের জেড এম কামরুল আনাম ও ফুলগাজীতে একই দলের একরামুল হক।
নোয়াখালী: বেগমগঞ্জে বিএনপির আবদুর রহিম।
চট্টগ্রাম: বোয়ালখালীতে মো. আতাউল হক, ফটিকছড়িতে তৌহিদুল আলম, আনোয়ারায় তৌহিদুল হক চৌধুরী, রাউজানে এ কে এ এহসানুল হায়দার চৌধুরী ও রাঙ্গুনিয়ায় মো. আলী শাহ। তাঁরা সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। সাতকানিয়ায় জামায়াতের মো. জসিম উদ্দিন ও বাঁশখালীতে একই দলের জহিরুল ইসলাম।
কক্সবাজার: রামুতে বিএনপির আহমেদুল হক চৌধুরী।
রাঙামাটি: জুড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) উদয় জয় চাকমা।
বান্দরবান: নাইক্ষ্যংছড়িতে জামায়াতের তোফায়েল আহমেদ।