চার দশক উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার চার দশক উদ্যাপিত হয়েছে সিলেটে। গতকাল রোববার সকালে নগরের পূর্ব শাহি ঈদগাহ এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে ফাউন্ডেশন প্রাঙ্গণে আলোচনা সভায় বাংলাদেশ টেলিভিশনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, ইসলামের সুমহান বাণীকে সমুন্নত রাখতেই বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। ষড়যন্ত্রকারীরা ধর্মের কথা বলে বোমা দিয়ে মানুষ মারার প্রশিক্ষণ দিচ্ছে। এসব অপকর্মের বিরুদ্ধে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।