চার দালালের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সিলেট কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার দালালকে আটক করে জেল ও জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সাহিদুল আলম ও অমিত চক্রবর্তীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। জেল ও অর্থদণ্ড পাওয়া চারজনের মধ্যে নরসিংদীর আসলাম মিয়ার সাত দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, সিলেট নগরের শেখঘাটের শাকিল আহমদকে চার দিনের জেল ও ২০০ টাকা জরিমানা, কুমিল্লার আজিজকে ৪০০ টাকা জরিমানা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ির আবুল হাসেমকে ৫০০ টাকা জরিমানা করা হয়।