প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন বন্ধ রয়েছে।যমুনা সার কারখানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল নয়টায় যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। চার দিন ধরে সারের উৎপাদন বন্ধ রয়েছে।যমুনা সার কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল বারি প্রথম আলোকে বলেন, ‘তিন-চার দিনের মধ্যে অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত করে সার উৎপাদনে যাওয়া সম্ভব হবে বলে আশা করি।’