চার দিন ধরে নিখোঁজ চট্টগ্রাম বন্দর কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের কর্মচারী আনোয়ার হোসেন চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে। তিনি বন্দরের বিদ্যুৎ বিভাগের ক্রেন অপারেটর পদে কর্মরত ছিলেন।
বড় ভাই মিজানুর রহমান প্রথম আলোকে জানান, গত মঙ্গলবার সকালে বেতনের টাকা তুলে গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের যাওয়ার কথা ছিল আনোয়ারের। কিন্তু সেদিন দুপুর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয় যায়। এ ঘটনায় ওই দিন বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। পরে জানতে পারেন, তাঁর ভাইকে আখতারুজ্জামান সেন্টার থেকে অপহরণ করা হয়েছে। এরপর গত বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানায় অপহরণ মামলা করেন তাঁরা।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম গতকাল শুক্রবার রাতে দাবি করেন, নিখোঁজ আনোয়ার জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মামলাও রয়েছে। সব কটি বিষয় সামনে রেখে তদন্ত করা হচ্ছে। তাঁকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।