চার দিন ধরে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক গ্রাহক চার দিন ধরে বিদ্যুৎ পাচ্ছেন না। সখীপুর পাইলট বালিকা বিদ্যালয়ের পাশে অবস্থিত বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল হওয়ায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।এলাকাবাসী জানায়, ট্রান্সফরমারটি গত রোববার সকালে বিকল হয়ে পড়লে ওই অঞ্চলের কমপক্ষে পাঁচ শতাধিক গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েন। বারবার স্থানীয় আবাসিক বিদ্যুৎ কার্যালয়ে ঘুরেও ট্রান্সফরমারটি এখনো স্থাপন করা সম্ভব হয়নি। ফলে ভুক্তভোগী গ্রাহকেরা রমজানে ইফতার ও সেহিরর রান্নাবান্নায় পানি পাচ্ছেন না। এ ছাড়া ওই এলাকার লোকজন তাঁদের বাসাবাড়ির ফ্রিজের মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পচে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের বাসায় স্থানান্তর করতে বাধ্য হচ্ছেন।ভুক্তভোগী গ্রাহক আসাদুজ্জামান বলেন, এ ডিজিটাল যুগে যেখানে এক মিনিট বিদ্যুৎবিহীন কল্পনা করা যায় না। সেখানে চার দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।