চার দিন ধরে বিদ্যুৎ নেই ধুনটে
বগুড়ার ধুনটে ঘূর্ণিঝড়ে ছয়টি খুঁটি ভেঙে উপজেলা সদরসহ ১০টি ইউনিয়নের ১৩০টি গ্রামের বিদ্যুৎ-সংযোগ বিছিন্ন হয়ে পড়েছে৷ এতে গত বৃহস্পতিবার থেকে ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না৷
উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক সামছুল হক বলেন, ‘খুঁটি মেরামত করে উপজেলা সদরে বিদ্যুৎ চালু করা হয়েছে৷ জনবল কম, তাই অন্যগুলো এই মুহূর্তে সংযোগ দিতে পারছি না৷ কত দিন সময় লাগবে তা বলা যাচ্ছে না৷’
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ধুনট উপজেলা ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়৷ প্রায় ৩০ মিনিটব্যাপী ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে ও ঘরবািড় ভেঙে লন্ডভন্ড হয়ে যায়৷ এ সময় বাঙ্গালী নদীর পাশে বথুয়াবাড়ী এলাকায় শেরপুর-ধুনট বিদ্যুৎ সরবরাহ লাইনের ছয়টি খুঁটি ভেঙে যায়৷ একই সঙ্গে ঝড়ে গাছপালা ভেঙে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ ফলে ধুনট সদরসহ পুরো উপজেলার ১০টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়৷ শুক্রবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন এলাকা থেকে শ্রমিক এনে খুঁটিগুলো মেরামত করা হয়েছে৷ এর পরও ধুনট পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জনবল-সংকটের কথা বলে বিদ্যুৎ সরবরাহ করছেন না৷