প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রলীগের কয়েকজন চাকরিপ্রার্থী নেতা-কর্মীর কর্মসূচির কারণে চার দিন বন্ধ থাকার পর গতকাল শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমও সচল ছিল।
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, ‘যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা থেকে বিশ্ববিদ্যালয় মুক্তি পেয়েছে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমাদের সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতা-কর্মী চাকরির দাবিতে প্রশাসন ভবনে তালা দেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন চলাচলের ওপর অবরোধের ডাক দেন।