চার দিন পর নিখোঁজ মাঝির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দিন নিখোঁজ থাকার পর গতকাল শনিবার সাতক্ষীরার দেবহাটা ইছামতী নদীতে ডুবে যাওয়া বালুবোঝাই নৌকার মাঝি মোসলেম উদ্দিনের (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মোসলেম উদ্দিন দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রামের তিতু সরদারের ছেলে।কালীগঞ্জ থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উকসা ও বসন্তপুর সীমান্তের মধ্যবর্তী এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোলপুর বিজিবি ক্যাম্পের সুবেদার ওয়ায়েজ কুরুনি ঘটনা নিশ্চিত করে জানান, ২৬ ফেব্রুয়ারি ইছামতী নদী থেকে বালু নিয়ে ফেরার পথে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এর পর থেকে মোসলেম উদ্দিন নিখোঁজ ছিলেন।