চার দিন পর মা ও মেয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝড়ের কবলে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীতে ডুবে যাওয়া নৌকা থেকে নিখোঁজ হওয়া মা ও মেয়ের লাশ চার দিন পর গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন রূপচান আক্তার (২৮) ও তাঁর মেয়ে সুমাইয়া আক্তার (৬)। ডুবে যাওয়া এক হাজার ৪০০ মন ধানসহ নৌকাটিও নদীর তীরে আনা সম্ভব হয়েছে।দুর্ঘটনার কবল থেকে বেঁচে যাওয়া রূপচান আক্তারের স্বামী মো. আবদুর রউফ জানান, পণ্য ও যাত্রীবাহী নৌকাটি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা থেকে ভৈরবে যাচ্ছিল। পথে গত সোমবার রাত নয়টার দিকে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের তারাখলা গ্রামের কাছে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। উদ্ধার হওয়া মা-মেয়ের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড়া ইউনিয়নের রাণীগঞ্জ গ্রামে।