চার দিন পর মামলা, গ্রেপ্তার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যশোর শহর কমিটির সভাপতি আবদুল মান্নান হত্যার চার দিন পর আজ মঙ্গলবার দুপুরে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। মান্নানের ভাই মোরশেদ আলী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।


এদিকে হত্যাকাণ্ডের চার দিনেও খুনিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ কারণে নিহত ব্যক্তির পরিবার ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আবদুল মান্নান হত্যার পরের দিন জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা দুই যুবককে সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় আদালতে চালান দেওয়া হয়েছে। তদন্তে নাম এলে তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, পরিবার মামলা দিতে বিলম্ব করেছে। মান্নানের খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

৯ আগস্ট বেজপাড়া পিয়ারি মোহন সড়কের নিজের ঠিকাদারি ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে ও গলা কেটে মান্নানকে নৃশংসভাবে হত্যা করা হয়।