প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ও ফুলতলা ইউনিয়নের সহস্রাধিক গ্রাহক চার দিন ধরে বিদ্যুৎহীন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কুলাউড়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে ঝোড়ো বাতাসে কুলাউড়া-জুড়ী-বড়লেখা ফিডার লাইনের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগান এলাকায় ১৩টি খুঁটি উপড়ে পড়ে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আশপাশের গাছ ও ডালপালা ভেঙে পড়ায় তার ছিঁড়ে যায়। এতে জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন রাতে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বড়লেখা উপকেন্দ্র থেকে বিকল্প লাইন দিয়ে শুধু বড়লেখার কয়েকটি এলাকা ও জুড়ী উপজেলা সদরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে সাগরনাল ও ফুলতলা ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করা যায়নি।