প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ১০ গ্রামের সহস্রাধিক গ্রাহক চার দিন ধরে বিদ্যুৎহীন। এতে ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বিটঘর এলাকার পরীক্ষার্থী রোকসানা আহমেদ, বাবুল মিয়া, সৌরভ দাস বলে, হারিকেন আর মোমবাতির সাহায্যে প্রস্তুতি নিতে হচ্ছে। বিটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান ভূঁইয়া বলেন, গত বৃহস্পতিবার থেকে এলাকায় বিদ্যুৎ নেই। শুধু গত শনিবার এক ঘণ্টার জন্য বিদ্যুৎ এসেছিল। পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মকবুল হোসেন জানান, ঝড়ের কারণে বিভিন্ন জায়গার খুঁটি উপড়ে পড়ে গেছে। কিছু জায়গায় তারও ছিঁড়ে গেছে। সেগুলো মেরামতের কাজ চলছে।