চার দিনব্যাপী কাব ক্যাম্পুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আদর্শ, চরিত্রবান, নীতিমান, শৃঙ্খলিত জীবন ও পরোপকারী মনোভাবাপন্ন করে গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে চার দিনব্যাপী কাব ক্যাম্পুরি শুরু হয়েছে। বোদা উপজেলার বলরাম হাট স্কুল মাঠে বুধবার রাতে চার দিনব্যাপী এই কাব ক্যাম্পুরির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশরাফুল মোমিন খান। সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দ মাহমুদ হাসান। বক্তব্য দেন জেলা স্কাউটস সম্পাদক মো. মফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার রায়, স্কাউটসের সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মণ প্রমুখ। ক্যাম্পুরিতে ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের ২৬০ জন কাব সদস্য অংশ নেয়। ২৫ ফেব্রুয়ারি ক্যাম্পুরি শেষ হবে।