চার দিনে তিন গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনে টাঙ্গাইলের মির্জাপুরে তিন গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পারিবারিক কলহের জের ধরে এসব ঘটনা ঘটেছে।পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার উপজেলার মুশুরিয়াঘোনা গ্রামের কাজী সাইদুরের স্ত্রী শান্তি বেগমকে (১৯) স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নির্যাতনের পর একটি ঘরে আটকে রাখেন। পরে তিনি বিষ পান করলে প্রতিবেশীরা তাঁকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেন। সেখানে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।শুক্রবার রাতে উপজেলার মজিদপুর গ্রামে জাকির হোসেনের স্ত্রী মমতাজ বেগমকে (২৮) স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের হাঁটুভাঙ্গা রোডে আছমা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী গলা কেটে হত্যা করেন। স্বামীর নাম জাহারুল ইসলাম।এসব হত্যার ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। থানার এসআই মনিরুজ্জামান মুন্সী বলেন, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।