প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা শহরের পূর্বপাড়া মালিপাড়া এলাকার ব্যবসায়ী অলি আহাদকে কুপিয়ে আহত করার ঘটনার চার দিন পরও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পুলিশ ও আহত ব্যক্তির পারিবার সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় অলি আহাদ শহরে ব্যবসায়িক কাজ সেরে মালিপাড়ার তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকছিলেন। এ সময় এলাকার চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী চায়নিজ কুড়াল দিয়ে তাঁর মাথায় কোপ দেয়। এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা তাঁকে টেনে-হিঁচড়ে ফাঁকা জায়গায় নিয়ে আবারও এলোপাতাড়ি কোপায়। মৃত্যু নিশ্চিত করার জন্য সন্ত্রাসীরা তাঁর বাঁ পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।