চার দিনেও খোঁজ মেলেনি ৩ জেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন জেলের খোঁজ চার দিনেও মেলেনি। গত সোমবার রাতে রাজাপুর ইউনিয়নের বঙ্গেরচরের উত্তর মেঘনা নদীতে তেলবাহী কার্গোর ধাক্কায় ছয় জেলেসহ একটি নৌকা ডুবে যায়। তিন জেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও বাকি তিনজনের খোঁজ এখনো মেলেনি।উদ্ধার পাওয়া জেলে মনিরুল ইসলাম (২০) ও কামাল হোসেন (৩০) বলেন, সোমবার রাতে রামদাসপুর মাছঘাটে নৌকাটি বাঁধা ছিল। বাতাসের তোড়ে নৌকার বাঁধন খুলে নৌকা ভাসতে ভাসতে মাঝনদীতে চলে আসে। কিন্তু নৌকায় থাকা কেউ তা টের পায়নি। এই অবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি তেলবাহী কার্গো জাহাজ নৌকার ওপর দিয়ে চলে যায়।