চার দিনেও নিখোঁজ কৃষি কর্মকর্তার সন্ধান মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার চার দিনেও নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. নূরুন্নবীর (৩০) সন্ধান মেলেনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ওই দিন গভীর রাতে তাঁর মোটরসাইকেলটি জলঢাকার আমরুলবাড়ী নামক স্থান থেকে উদ্ধার করে পুলিশ। নূরুন্নবী জলঢাকা উপজেলার পূর্ব কাঁঠালী গ্রামের নেছার উদ্দিনের ছেলে।নূরুন্নবীর বড় ভাই এ টি এম নাজমুল হুদা জানান, তাঁর ভাই কর্মস্থল থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে আসে। এরপর বাড়ি থেকে একই ইউনিয়নের দক্ষিণ কাঁঠালী গ্রামে শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায়। গভীর রাতে নূরুন্নবী মুঠোফোনে বলে, ‘আমাকে বাঁচাও। পাঁচ-ছয়জন লোক আমাকে মেরে ফেলার জন্য ক্যানেলের কাছে নিয়ে যাচ্ছে।’ এরপরই মুঠোফোনটি বন্ধ হয়ে যায়।