চার দিনেও লাশের পরিচয় মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার বুড়িতিস্তা নদীসংলগ্ন রামডাঙ্গা মাঝিপাড়া গ্রামের ধানখেত থেকে গত বুধবার সকালে উদ্ধার করা তরুণীর (১৮) লাশের পরিচয় এখনো মেলেনি।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর ডিমলা কেন্দ্রীয় কবরস্থানে ওই তরুণীর লাশ দাফন করা হয়। এ ব্যাপারে ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুল আলম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। তরুণীর উচ্চতা ছিল পাঁচ ফুট এক ইঞ্চি। মাথার চুল প্রায় এক ফুট লম্বা। তাঁর গলায় সোনালি রঙের চেইনে ডি আকৃতির একটি লকেট ছিল।পুলিশ সুপার আলমগীর রহমান গত শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।পুলিশ সুপার বলেন, লাশের পরিচয় পাওয়া গেলে হত্যারহস্য উদ্ঘাটন সম্ভব হবে।