চার দিনের রিমান্ডে জসীমউদ্দিন রাহমানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুফতি জসিমউদ্দিন
মুফতি জসিমউদ্দিন

আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীকে জিজ্ঞাসাবাদে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বেলা দেড়টার দিকে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নোমান মঈনুদ্দিনের আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা থানায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া জসীমউদ্দিন রাহমানীকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে গ্রেপ্তারকৃত ৩০ অনুসারীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে আগামীকালের মধ্যে প্রত্যেকের নামে পৃথকভাবে রিমান্ড আবেদন করার নির্দেশ দিয়েছেন আদালত।

১২ আগস্ট বরগুনা সদরের দক্ষিণ খাজুরতলা গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীমউদ্দিনকে ৩০ জন অনুসারীসহ গ্রেপ্তার করে পুলিশ।