চার দিনের সফরে কাল ঢাকায় আসছেন ভারতের সেনাপ্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং চার দিনের সফরে কাল মঙ্গলবার ঢাকায় আসছেন। এ বছরের জুনে ভারতীয় সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটাই জেনারেল বিক্রম সিংয়ের প্রথম ঢাকা সফর।ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার আমন্ত্রণে স্ত্রী সুরজিৎকাউরকে নিয়ে ঢাকায় আসছেন জেনারেল বিক্রম সিং। তাঁর এ সফর দুই দেশের সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করবে। জেনারেল বিক্রম সিং ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার হিসেবে ২০১১ সালে বাংলাদেশে এসেছিলেন।