চার দেশের নারীকে বিয়েতে মানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার ও চাদের নারীদের বিয়ে করতে পারবেন না সৌদি আরবের পুরুষেরা। দেশটির এক পুলিশ কর্মকর্তা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। এই চার দেশের ৫ লাখ নারী সৌদি আরবে রয়েছেন। মক্কার পুলিশ পরিচালক আসাফ আল-কুরায়শি বলেন, বিদেশিদের বিয়ে করার ক্ষেত্রে এখন থেকে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। আইএএনএস।