প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা শহরের সাতপাই রেলস্টেশন এলাকায় গত বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে চারটি দোকান, চারটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আগুন লেগে ওসমান গণির মনিহারি, এনামুল হক মহতের প্লাস্টিকের, রেজাউল হাসান সুমনের ইলেকট্রিক ও দিলু মিয়ার দোকান পুড়ে যায়। একই সময়ে আবদুল হামিদ, আবদুল মালেক, অর্জুন ও সুমনের একটি করে অটোরিকশা এবং সুমনের একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। নেত্রকোনা ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে গতকাল শুক্রবার ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।