চার দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসন চট্টগ্রাম নগরের বিভিন্ন বাজারে পরিদর্শন জোরদার করেছে। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার নগরের পাহাড়তলি বাজার ও রিয়াজউদ্দিন বাজারে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন। জানা গেছে, মূল্য তালিকা না লাগানোর কারণে পাহাড়তলি বাজারে দুটি দোকানকে আট হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন।