চার ধরনের বিস্ফোরক দিয়ে বোমা বানায় দেশের জঙ্গিরা

সিটিটিসির ডেটা সেন্টারে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার বোমা ও বিস্ফোরকের সব তথ্য সংরক্ষণ করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিটিসির করা ডেটাবেইস ‘বোমা ডেটা সেন্টারে’ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরকের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়েছে। মিন্টো রোডে সিটিটিসি ভবনের নিচতলায় এই সেন্টার চালু করা হয়েছে।
ছবি: প্রথম আলো

দেশের জঙ্গি সংগঠনগুলো নাশকতার জন্য মূলত চার ধরনের বিস্ফোরক দিয়ে বোমা ও হ্যান্ড গ্রেনেড (আইইডি) তৈরি করে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যামোনিয়াম নাইট্রেট। বাকিগুলো হলো ট্রাইএসিটোন ট্রাইপারঅক্সাইড (টিএটিপি), পটাশিয়াম ক্লোরাইড ও পার-অক্সাইড ব্যবহার করে তৈরি বিস্ফোরক।

জঙ্গিবিরোধী অভিযানে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে বোমা উদ্ধার ও সংগৃহীত বিস্ফোরণের আলামত বিশ্লেষণ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)। সিটিটিসির করা ডেটাবেইস ‘বোমা ডেটা সেন্টারে’ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরকের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়েছে। মিন্টো রোডে সিটিটিসি ভবনের নিচতলায় এই সেন্টার চালু করা হয়েছে। এতে বোমা উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় সারা দেশের হাজারখানেক মামলার তথ্য-উপাত্ত রয়েছে।

সিটিটিসির করা ডেটাবেইস ‘বোমা ডেটা সেন্টারে’ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরকের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়েছে।
ছবি: প্রথম আলো

সিটিটিসির কর্মকর্তারা বলছেন, এখন থেকে সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের কর্মকর্তারা বিস্ফোরণের আগে-পরে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ডেটা সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং বোমার গতি-প্রকৃতি জানার চেষ্টা করবেন। সেটা বিশ্লেষণ করে বোমা বা আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বানানোর কৌশল, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, বোমা নিষ্ক্রিয় করার পর জঙ্গি–সংশ্লিষ্টতার বিষয়ে জানতে পারবেন।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার রহমতউল্লাহ চৌধুরীর নেতৃত্বে চার বছর ধরে তথ্যভান্ডার তৈরি করা হয়। রহমতউল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বোমা ডেটা সেন্টার’ বাংলাদেশ পুলিশের আইইডি গবেষণার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

ডেটা সেন্টার সূত্র জানায়, একেক জঙ্গি সংগঠনের বোমা বা আইইডি বানানোর কলাকৌশল একেক রকম। দেশের সবচেয়ে পুরোনো জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) মধ্যে বেশি ওজনের বোমা তৈরির প্রবণতা ছিল। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ও নব্য জেএমবি পরবর্তীকালে বিভিন্ন ধরনের আইইডি তৈরি করেছে।

সিটিটিসির করা ডেটাবেইস ‘বোমা ডেটা সেন্টারে’ জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া বোমা ও বিস্ফোরকের বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হয়েছে।
ছবি: প্রথম আলো

সিটিটিসি সূত্র বলছে, জঙ্গি সংগঠনগুলো একসময় ভারত থেকে চোরাই পথে বিস্ফোরক আনত। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির কারণে তা বন্ধ রয়েছে। তবে এসব বিস্ফোরকের অনেকগুলো বাংলাদেশের বাজারেও বিক্রি হয়।

সিটিটিসির প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, বোমা ডেটা সেন্টারে বাংলাদেশের সব ধরনের আইইডির তথ্য সংরক্ষিত আছে। এখন পর্যন্ত যত আইইডি পাওয়া গেছে, বোমা বিস্ফোরিত হয়েছে, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে এবং যত ঘটনাস্থল বিশ্লেষণ করা হয়েছে, সব কটির নমুনা (রেপ্লিকা) এই ডেটা সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। রেপ্লিকায় ক্লিক করলেই ওই আইইডি-সংক্রান্ত সব তথ্য বোর্ডে ভেসে উঠবে। সেটা কত সালের ঘটনা, বোমা কারা রেখেছিল, এটা কী কী প্রযুক্তিতে বানানো হয়েছিল, এটার সঙ্গে কোন জঙ্গি দলের সংশ্লিষ্টতা, তা-ও ডেটা সেন্টারে পাওয়া যাবে। ওই ঘটনায় গ্রেপ্তার হওয়াদের ব্যাপারেও তথ্য সেখানে থাকবে।