চার নজরুল গবেষককে সম্মাননা প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় চার নজরুল গবেষককে সম্মাননা দিয়েছে নজরুল পরিষদ। তাঁরা হলেন সুলতান মাহমুদ মজুমদার, এম এ কুদ্দুস, শান্তিরঞ্জন ভৌমিক ও আলী হোসেন চৌধুরী।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের টাউন হল মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়। কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ওই সম্মাননা তুলে দেন। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক ও নজরুল পরিষদের সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া।