চার নারী জঙ্গি আরও চার দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চার নারীকে আরও চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় গ্রেপ্তার আরেক সন্দেহভাজন জঙ্গি ফুয়াদ আল মাহদীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী সংস্থা র্যা বের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে আসামিরা কোন সংগঠনের সদস্য, সেটা উল্লেখ করা হয়নি। এই চার নারীকে গ্রেপ্তারের পর র্যা ব বলেছিল, তাঁরা ‘নতুন ধারার জেএমবির’ সদস্য।
চার নারী আকলিমা রহমান, ইসতিসনা আকতার ওরফে ঐশী, ইশরাত জাহান ওরফে মৌ ও খাদিজা পারভীন ওরফে মেঘলাকে এর আগে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও র্যা ব। প্রথম দফার রিমান্ড শেষে গতকাল তাঁদের আদালতে হাজির করে আরও ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে র্যা ব। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।