চার নারীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় চার নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। এতে ইউএনও কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান প্রধান অতিথি ছিলেন। পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন উপজেলার হোমনা গ্রামের বিলকিছ বেগম, পারুল আক্তার, কাশিপুরের শাহিনুর আক্তার এবং মাথাভাঙ্গার হাসিনা রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, মহিলাবিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।