চার নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় পোশাক তৈরির কারখানায় ডাকাতির ঘটনায় মামলার পর চার নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রংপুরের মো. শামীম, স্বপন চন্দ্র বর্মণ ও সফিকুল ইসলাম এবং নওগাঁর আকরাম হোসেন।
পুলিশ জানায়, সিনাবহ এলাকার মিমনুন ফ্রেবিক্স কারখানায় গত সোমবার দিবাগত রাতে ডাকাতির ঘটনায় কারখানার পরিচালক মেহেদী হাসান কালিয়াকৈর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ ওই কারখানার চার নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া নিরাপত্তাকর্মীরা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।