চার নেতা বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সভায় দলের নীতিনির্ধারকেরা এ সিদ্ধান্ত নেন। তাঁরা হলেন আওয়ামী লীগের উপজেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য মহিউদ্দিন আহমেদ ও আজিজুল হক এবং বাড়বকুণ্ড ইউনিয়ন কমিটির সভাপতি আবদুল হাদি ও ছলিমপুর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।