চার নেতার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য চার প্রার্থী মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কাজ করার জন্য লিখিত অঙ্গীকার দিয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে হোমনা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রার্থী বাছাই অনুষ্ঠানে তাঁরা ওই অঙ্গীকার দেন। মনোনয়নপ্রত্যাশী ওই চার প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোবারক হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন। বাছাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদ। তিনি জানান, বৈঠকে সম্ভাব্য মেয়র প্রার্থীরা লিখিত অঙ্গীকার দিয়ে বলেছেন, মনোনয়ন পাওয়া ব্যক্তির পক্ষে তাঁরা কাজ করবেন।