চার-পাঁচ শ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রেলপথ অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম এ মামলা করেন। এ ঘটনায় অভিযান চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে গ্রেপ্তার-আতঙ্কে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার লোকজন পালিয়ে বেড়াচ্ছে বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছে।পুলিশ সূত্র জানায়, দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে মাহমুদুলের সমর্থকেরা ওই রাতে ও পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ করে। ভাঙচুর করে আটটি গাড়ি। অবরোধ করে সড়ক ও রেলপথ।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আবদুর রব বলেন, রেলপথ অবরোধ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।