চার প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্তব্যে অবহেলার অভিযোগে চার প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।গতকাল শুক্রবার প্রতিমন্ত্রী রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া হাউজিং, কাটাসুরসহ ওই এলাকার কয়েকটি চলমান প্রকল্প পরিদর্শনে যান। এ সময় তিনি কোনো তদারকি কর্মকর্তাকে পাননি।এরপর প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে প্রকল্প পরিচালক প্রকৌশলী শিহাবউল্লাহ, নির্বাহী প্রকৌশলী মফিজুর রহমান খান, সহকারী প্রকৌশলী সুপ্রতিম সেনগুপ্ত ও উপসহকারী প্রকৌশলী কৃষ্ণপদ হালদারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিজ্ঞপ্তি।