চার প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের রেল ও নলডাঙ্গা সড়ক এবং মুড়ুলি মোড়ের চারটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, বন বিভাগের অনুমোদন না থাকায় মুড়ুলি মোড় এলাকায় রাজারহাট করাতকলের স্বত্বাধিকারী রবিউল হকের কাছ থেকে ১০ হাজার, অবৈধ প্রক্রিয়ায় জর্দা তৈরির সময় আরমান কবীর জর্দা ফ্যাক্টরির স্বত্বাধিকারী রেজাউলের কাছ থেকে ২০ হাজার, মোটরগাড়ির ইঞ্জিনের ভেজাল তেল তৈরির সময় নলডাঙ্গা সড়কের রোজ অটোমোবাইলের রাজিব হোসেনের কাছ থেকে এক লাখ ও লাইসেন্স নবায়ন না থাকায় রেল সড়কের আবাসিক হোটেল শাহনাজের স্বত্বাধিকারী আমান উল্লাহর কাছ থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ উপস্থিত ছিলেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।