চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান শুরুর আগেই প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজারে মূল্যতালিকা ঝোলানোর নির্দেশনা জারি করেছিল সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এ নিয়ে রমজানের আগে ব্যবসায়ীদের সতর্কবার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু ব্যবসায়ীরা সেটি না মানায় গতকাল রোববার নগরে অভিযান চালিয়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে নগরের লালবাজার ও মদিনা মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় লালবাজার এলাকার রাজন মিয়ার মাংসের দোকানে মূল্যতালিকা না ঝোলানোয় দুই হাজার টাকা, মদিনা মার্কেট এলাকার অধিক মূল্যে ফল বিক্রির দায়ে নানু মিয়াকে এক হাজার টাকা, সাহাব উদ্দিনকে তিন হাজার টাকা ও মনসুর আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে সিলেট জেলা মার্কেটিং অফিসার খান মো. মোরশেদ কাদেরও উপস্থিত ছিলেন।