চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের নেতৃত্বাধীন আদালত বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারের ছৈয়দ স্টোরকে আড়াই হাজার, আল মদিনা হোটেলকে দুই হাজার এবং আইল্যান্ড কিং হোটেল ও সেফায়ত ফলবিতানকে এক হাজার টাকা করে জরিমানা করেন। বিকেলে বনকর্মীরা একটি ফার্নিচারের দোকান থেকে প্রায় ১০০ ফুট কাঠ উদ্ধার করেন।