চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় ভেজাল খাদ্যপণ্য রাখার দায়ে চার ব্যবসাপ্রতিষ্ঠানের কাছ থেকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার এ রায় দেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. শাহ আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকালে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার বটতলায় অভিযান পরিচালনা করেন। মেয়াদোত্তীর্ণ বিস্কুট রাখায় শেখ কনফেকশনারিকে পাঁচ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে চা বিক্রির দায়ে এক বিক্রেতাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে আল-আমিন বেকারি ও গুলশান বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বটতলা, মিরকাদিম বাজার ও কমলাঘাটের বেশ কয়েকটি দোকান বন্ধ করে ব্যবসায়ীরা চলে যান।অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মো. শাহ আলম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি কর্মকর্তা রিয়াজুল আলম, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সরকার প্রমুখ।